Monday, July 6, 2020

জিডিপি / জিএনপি / এনএনপি

   
GDP ( Gross Domestic Product)
GNP ( Gross National Product)
NNP ( Net National Product)  

ভাইভা পরীক্ষায় যখন আমাদেরকে (জিডিপি / জিএনপি / এনএনপি) এগুলো জিজ্ঞেস করা হয়, তখন আমরা অনেকেই বলিঃ

GDP ( Gross Domestic Product),  GNP ( Gross National Product),  NNP ( Net National Product)  

কিন্তু একজন অর্থনীতির শিক্ষার্থী হিসেবে এরকম উত্তর বোধগম্য নয়।

উক্ত বিষয় নিয়ে ‍সংক্ষেপে আলোচনা করা হলোঃ


  • জিডিপি- একটি দেশের অভ্যন্তরে নির্দিষ্ট সময় অর্থাৎ এক বছরের উৎপাদিত পণ্যের মোট  আর্থিক মূল্যকে বুঝায়।  দেশী-বিদেশী উভয় বিনিয়োগ হিসাব করা হবে। 

দেশী বিনিয়োগ ১০০কােটি, বিদেশী বিনিয়ােগ ২০কোটি।
সেক্ষেত্রে জিডিপি হবে ১২০কোটি।


  • জিএনপি-  এক বছরে কোনো দেশের নাগরিক/জনগণ দ্বারা উৎপাদিত পণ্যের মোট  আর্থিক মূল্যকে বুঝায়। দেশী লোকের বিনিয়োগ হিসাব করা হবে। কথা হচ্ছে বিনিয়োগের স্থান দেশে হোক বা দেশের বাইরে। 
মি.রহমান  বাংলাদেশের নাগরিক। মি.রহমানের বাংলাদেশে বিনিয়োগ ৫কোটি, দেশের বাইরে বিনিয়োগ ২কোটি। সেক্ষেত্রে জিএনপিতে যুক্ত হবে ৭কোটি।


  • এনএনপি- মোট জিডিপি থেকে অবচয় বাদ দিলে অবশিষ্ট যা থাকে সেটায় এনএনপি।

মোট জিডিপিঃ ১০০কোটি।  অবচয়ঃ ৬০কোটি।
সেক্ষেত্রে এনএনপি হবে  (১০০-৬০) ৪০কোটি।

2 comments:

Mohammad Emon said...

vaiya agola ke ame bojta partace na..

Econ-Farid's said...

এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা উচিৎ। ওকে তোমাকে আমি বিস্তারিত মেসেজে পাঠিয়ে দিব।